, , ।
স্টাফ রিপোর্টার :
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজশাহী কলেজের মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সদস্য এবং সহযোগী সদস্যরা একত্রিত হন। মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক সেহের আলী দুর্জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সজিবুল ইসলাম হৃদয়। এছাড়া বর্তমান কমিটির সভাপতি আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারজানা ইসলাম মিতুসহ আরও অনেকে।
ইফতারের পূর্ব মুহূর্তে সাধারণ সম্পাদক আব্দুল আলিম দোয়া পরিচালনা করেন, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির এই আয়োজন শুধুমাত্র ইফতার মাহফিল নয়, বরং এটি সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করার এক অনন্য সুযোগ হিসেবে কাজ করে। আগত অতিথিরা একত্রে ইফতার গ্রহণের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেন।
এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি তাদের ঐতিহ্যকে অটুট রাখার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
সানশাইন / ফেরদৌস /শামি