সর্বশেষ সংবাদ :

মৌগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: মোহনপুরের মৌগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মৌগাছী বাজারের পাশে বাটুপাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌগাছী ইউনিয়ন শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌগাছী ইউনিয়নের আমির মাওলানা মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা জিএএম আব্দুল আওয়াল, মোহনপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারী মো. আব্দুল গফুর মৃধা।
উপস্থিত ছিলেন মৌগাছী ইউনিয়নের জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


প্রকাশিত: March 13, 2025 | সময়: 3:56 am | সুমন শেখ