সর্বশেষ সংবাদ :

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আমরা ফ্যাসিবাদের বিপক্ষে, ব্যক্তির নয়

স্টাফ রিপোর্টার: আমরা হাসিনার বিপক্ষে না, যাদের মধ্যে হাসিনার মতো ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিপক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা হাসিনার বিপক্ষে না, কিন্তু যারা তার মতো ফ্যাসিবাদের চরিত্র ধারণ করবে, আমরা তাদের বিপক্ষে। মানবসৃষ্ট কোনো মতবাদ কখনো সম্পূর্ণ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। কুরআনের আদর্শের মাধ্যমেই শুধু মাত্র প্রকৃত শান্তি ও সুবিচার সম্ভব।
জাহিদুল ইসলাম আরও বলেন, ১৯৮২ সালের মতিহারের চত্বরে যারা আমাদের হত্যা করে ভেবেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে, ইসলামের কথা বলার কেউ থাকবে না তারা ভুল প্রমাণিত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রজন্ম দেখিয়ে দিয়েছে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লোক আজও আছে। যারা ন্যায়ের পথে অবিচল থাকে তারা কখনো নিঃশেষ হয়ে যায় না।
তিনি উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান, যদি বীর শহীদদের রক্তের ঋণ শোধ করতে চান, তবে কুরআনকে ধারণ করে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করুন। তবেই শহীদ আলী রায়হান, আবু সাঈদ শান্ত, মুগ্ধদের আত্মা শান্তি পাবে।
এ সময় রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি ইমরান নাজির তার বক্তব্যে শিবিরের আয়ের উৎস সম্পর্কে বলেন, শিবিরের আয়ের উৎস শিবিরের সংবিধানের ৩৬ নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে এবং যারা শিবিরের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছে আমি আজ তাদের আয়ের উৎস সম্পর্কে জানতে চাই। তারা তাদের সংগঠনের উপার্জন কিভাবে করে থাকে?
তিনি আরো বলেন , বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যারাই নিজেদের বাংলাদের স্বত্বাধিকার বলে দাবি করেছে তারাই এদেশে সব থেকে বেশি জুলুম করেছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এদেশের মাটি ও মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী ছাত্রশিবির সর্বদা সচেষ্ট ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
রাজশাহী মহানগর শিবিরের সভাপতি সামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। অনুষ্ঠানে বক্তারা ইসলামী আদর্শ ও কুরআনের শিক্ষার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রসমাজকে ইসলামের সঠিক পথ অনুসরণের আহ্বান জানান।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিকে রাবি শাখা ছাত্রশিবিরের আলোচনা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে আসেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি। এই প্রতিযোগিতায় শেষে তিনি ছাত্রদলের অনুষ্ঠানে যান।
এসময় বক্তব্যে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের একটা প্রোগ্রাম ছিল সেটা শেষে জানতে পারলাম ছাত্রদলের প্রোগ্রাম হচ্ছে তখনি এখানে আসা। আল্লাহর কাছে শুকরিয়া যে পাশে আগস্টের পূর্বে যে পরিস্থিতি ছিল বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম ছিল। আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে সম্মিলিতভাবে একটি সোনার বাংলাদেশ পেয়েছি। আমাদের মাঝে অবারিত সুযোগ আল্লাহ তায়ালা দিয়েছেন। এখন এই সুযোগকে কতখানি কাজে লাগাবো সেটা নির্ভর করবে শহীদদের কাতারে সামিল থাকা আমরা যারা বেঁচে আছি তাদের উপরে। আমরা কি সিদ্ধান্ত নিব আমরা কিভাবে গড়তে চাই বাংলাদেশকে, সেটার উপর নির্ভর করবে আগামী বাংলাদেশ কেমন হবে। বাংলাদেশ ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় নষ্ট করেছি।
তিনি আরও বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত দূরদর্শিতা দিক থেকে, আধিপত্যের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে, ইনক্লুসিভ বাংলাদেশের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা সমাধানের তার দূরদর্শীতার কারণে শক্তভাবে টিকে রয়েছে। পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে মুছে দেওয়ার চেয়ে গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছে শহীদ জিয়াউর রহমান। এবং বেগম খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপোষহীন চরিত্র, আপোসহীন কথাবার্তা সেটি তাকে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত রেখেছে।
সভাপতি আরও বলেন, আমরা চাই আগামী দিনের ছাত্রশিবির, ছাত্রদল অপরাপর। জানেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে রাজনৈতিক মাঠে একেকজনের আদর্শ চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র। কিন্তু দিনশেষে দেশটা আমার আপনার আমাদের সকলের।
কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহব্বায়ক সুলতান আহমেদ রাহি, রাবি ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সালসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও কোরআন প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: March 12, 2025 | সময়: 3:49 am | সুমন শেখ