সর্বশেষ সংবাদ :

পুঠিয়া জিয়া পরিষদের ইফতার ও দোয়া মাহাফিল

স্টাফ রিপোর্টার, পুঠিয়া:

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া পরিষদ রাজশাহীর পু‌ঠিয়া উপ‌জেলার উদ্যোগে আ‌লোচনা, দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয় । উক্ত দোয়া, আ‌লোচনা ও ইফতার মাহ‌াফিলে (নির্ধা‌রিত প্রধান অ‌তি‌থি না আসায়) প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থেকে বক্তব‌্য প্রদান করন আব্দুস সাত্তার মন্ডল, সা‌বেক সংসদ সদস‌্য।

 

 

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, এবং বক্তব‌্য প্রদান করেন, রোকনুজ্জাম‌ান আলম, সভাপ‌তি রাজশাহী জেলা শ্রমিক দল, আল মামুন খান, সা‌বেক মেয়র পু‌ঠিয়া পৌরসভা। সভাপ‌তিত্ব করেন নাজমুল ইসলাম মুক্তা, সভাপ‌তি, জিয়া প‌রিষদ পু‌ঠিয়া উপ‌জেলা। এছাড়াও বিএন‌পির বি‌ভিন্ন অঙ্গ সংগঠ‌নের নেতা কর্মী উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি শা‌ন্তিপূর্ণভা‌বে সমাপ্ত হয়।

সানশাইন/মেহেদী হাসান/রাজ


প্রকাশিত: March 11, 2025 | সময়: 7:47 pm | Daily Sunshine