, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: দীর্ঘদিনের অলাবস্থার অবসান কাটিয়ে ঈশ্বরদী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় কমিটি গঠন উপলক্ষে শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও গোপাল সুপার মার্কেটের সত্বাধিকারী নান্নু রহমানকে সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ (এ) গ্রুপের কার্যনির্বাহী সদস্যরা হলেন আসাদুজ্জামান আশা, আবু সাঈদ লিটন, আবুল কালাম আজাদ, সাঈফ হাসান সেলিম, মাসুম পারভেজ কল্লোল, রবিউল আওয়াল সজিব ও শাহ্ নেওয়াজ তারেক পল এবং সহযোগী (বি) গ্রুপের নির্বাহী সদস্য সেলিম আহমেদ, আকরাম রায়হান বাবু, ওহিদুজ্জামান মিন্টু, রাজেস কুমার সরাফ ও জাকির হোসেন।
কমিটি গঠনের পূর্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপি নেতা বিষ্টু সরকার ও প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ।