, , ।
আজ ৯ মার্চ, ১৯৭১। দেশের সকল সরকারি অফিস অচল হয়ে পড়ে। মার্শাল ল’ এডমিনিস্ট্রেটর সংশ্লিষ্ট সামরিক বিধি পরিবর্তন করে সামরিক শাসন পরিচালক পদে লে জে টিক্কা খানের নিয়োগ। উল্লেখ্য, ৬ মার্চ টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিলো। ঢাকা থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে স্ব-স্ব দেশ থেকে বিমানের ঢাকায় অবতরণ। ‘প্রয়োজনবোধে’ জাতিসংঘের স্টাফ ও তাদের পরিবারকে অপসারণের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। রাজশাহীতে কারফিউ জারি, প্রতিবাদ।