সর্বশেষ সংবাদ :

জনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগের ০৭ টি এরিয়া ও ১৫০ টি শাখার ২০২৪ সালের হিসাব সমাপনি ও ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ে “রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৫” নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম।

সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দার ।
আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক মোঃ আবদুস সোবহান মিয়াসহ রাজশাহী বিভাগের সকল এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিটি শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যাংকিং ব্যবসা ও ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সানশাইন/শামি


প্রকাশিত: March 6, 2025 | সময়: 9:55 pm | Daily Sunshine

আরও খবর