রাজশাহীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ রাজন রবি দাস (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ। তিনি রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার মৃত মুক্তারের ছেলে।
মঙ্গলবার বিকালে আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামের তত্ত্বাবধানে রাজপাড়া থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দাশপুকুর এলাকায় গাঁজা বিক্রির জন্য একজন অবস্থান করছে।
এরপর এসআই মো. সাকিবুল হাসান সাকিবের নেতৃত্বে পুলিশ টিম বিকাল ৫টায় সেখানে অভিযান চালিয়ে রাজন রবি দাসকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় আরও এক ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


প্রকাশিত: মার্চ ৫, ২০২৫ | সময়: ৬:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর