, , ।
সাপাহার প্রতিনিধি: সাপাহারে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আইন শৃংখলা বিষয়ক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভায় রমজান মাসের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের উপর গুরুত্ব রেখে সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ জামাত মনোনীত নওগাঁ-১ আসনের এমপি প্রার্থী মাহবুব আলম, থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আলিফ মাহমুদ, সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা জামাত আমির আবুল খায়ের তরুণ, বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী বক্তব্য প্রদান করেন।