, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক বগুড়ার পৃষ্ঠপোষকতায়, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, সোনালী ব্যাংক পিএলসি ক্ষেতলাল শাখার আয়োজনে ওয়ার্কশপে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক আসিফ আল জিনাত।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস বগুড়া রশিদুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে যুগ্ম-পরিচালক বাংলাদেশ ব্যাংক বগুড়া ব্রজেন্দ্র নাথ রায় জালেনোট চেনার বিভিন্ন কলাকৌশল প্রশিক্ষণ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিসার জয়পুরহাট এ এস এম আব্দুল লতিফ, সোনালী ব্যাংক পিএলসি ক্ষেতলাল শাখার সিনিয়র অফিসার নাজমুল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি জয়পুরহাট এ জি এম মাহবুবর রহমান, অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, ওয়ার্কশপ সমন্বয়কারী উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক বগুড়া হাসিবুর রহমান ভিডিও ডকমেন্টারি প্রদর্শনরে মাধ্যমে জালনোট বহানকারী পাচারকারীদের বিভিন্ন আইন আনুক ও শাস্তির বিষয়ে সচেতন করেন, সার্বিক তত্বাবধানে ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) সোনালী ব্যাংক পিএলসি ক্ষেতলাল শাখা আ,হ,ম, মোতাওয়াক্কেল বিল্লাহ সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।