, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা স্বাস্থ্য প. প কর্মকর্তা আব্দুল হামিদ, রহনপুর তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ সুজাউদ্দৌলা, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম সহ অন্যরা।
মাসিক সভায় আইন শৃঙ্খলা সহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।