বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু:
মহাদেবপুরে একই সাথে জাতীয় শহীদ সেনা দিবস ও জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মিলিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এবং কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. মাহবুব হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ইসলামী আন্দোলন মহাদেবপুর শাখার সাধারণ সম্পাদক মুক্তি মো: মাআরিফুল ইসলাম, জামায়াতি ইসলামী বাংলাদেশ মহাদেবপুর উপজেলার শাখার আমির মো: আব্দুল আজিজ সুমন প্রমুখ।
সভায় বক্তারা আক্ষেপ করে বলেন যে, শৈর শাসন কায়েম করার উদ্দেশ্যেই ফ্যাসিবাদী সরকার দেশের চৌকশ সেনা সদস্যদের একত্রিত করে এ হত্যাযজ্ঞ চালিয়েছিল।
সানশাইন/রাজ