সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি: ‘সামাজিক নিরাপত্তা ও অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে এ সমাবেশের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. রুহুল আমিন, বাহিনীর রাজশাহী রেঞ্জ পরিচালক ড. লুৎফর রহমান, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সোহাগ পারভেজ, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।


প্রকাশিত: February 25, 2025 | সময়: 6:49 am | সুমন শেখ