, , ।
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে তাড়াশ চলন বিলের ফসলি জমি কেটে অবাদে পুকুর কাটা হচ্ছে, এবিষয় তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত শিকার হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার শরীফ আহমেদ।
সোমবার বিকেল ৩ টার সময় উপজেলা মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাড়াশ উপজেলা মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে বিকেলে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার তাড়াশ প্রতিনিধি সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার তাড়াশ প্রতিনিধি শরিফ আহমেদ তথ্য সংগ্রহ করতে যান।
এক পর্যায়ে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সেলিম রেজা ভিডিও তোলার কারণে সাংবাদিক সাব্বির মির্জা ও শরীফ আহমেদকে লাঞ্ছিত করেন।