সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে চার্জার ভ্যান ও পিকআপ মুলোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে উপজেলার মাধাইমুড়ি নামক স্থানে।
জানা যায়, তিনজন যাত্রী নিয়ে আত্রাই থেকে আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহা সড়ক দিয়ে একটি চার্জার ভ্যান মাধাইমুড়ি যাচ্ছিল। এ ভ্যানটি মাধাইমুড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে ভ্যান চালক উপজেলার খোলাপাড়া গ্রামের সেলিম (৩৫), যাত্রী ভরমাধাইমুড়ি গ্রামের জহিরুল ইসলাম (৪০) ও নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মহল্লার রাসেল (২৩) গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম ও রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।


প্রকাশিত: February 23, 2025 | সময়: 6:08 am | সুমন শেখ