সর্বশেষ সংবাদ :

দেশের প্রথম শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি আরসিআরইউ’র শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার :

অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।

 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আরসিআরইউ’র সাধারণ সম্পাদক আব্দুল আলিমের নেতৃত্বে সংগঠনের সদস্যরা রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ভবনের (এফ ব্লক) সামনে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।

 

এছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

 

 

এর আগে সকাল ৮টায় অমর একুশে উপলক্ষে রাজশাহী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর জিরো পয়েন্ট হয়ে এই প্রভাত ফেরি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

 

 

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আরসিআরইউ’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল সাকিব হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, ফারজানা ইসলাম মিতুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

সানশাইন/ফেরদৌস/শামি


প্রকাশিত: February 21, 2025 | সময়: 7:36 pm | Daily Sunshine

আরও খবর