বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর উদ্বোধনী ম্যাচেই নিউ জিল্যান্ডের কাছে ৬০ রানের ব্যবধানে হার মেনেছে আয়োজকরা। হারের পর আজ বৃহস্পতিবার জরিমানাও গুনেছে তারা।
মূলত স্লো ওভার রেটের কারণে মাঠের আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরা ও শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার আলেক্স ওয়ার্ফ পাকিস্তানের খেলোয়াড়ের ওপর জরিমানা আরোপ করেন। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করতে পারে পাকিস্তান দল। সেক্ষেত্রে আইসিসির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা করা হয়। এই জরিমানা মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তাতে করে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পরবর্তী ম্যাচে রোববার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। প্রথম ম্যাচে হার মানায় পরের রাউন্ডে যেতে হলে ভারতের বিপক্ষের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।