সর্বশেষ সংবাদ :

বাঘায় ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে -আবু সাঈদ চাঁদ

নুরুজ্জামান, বাঘা:

ভক্তিই বল, নামই সম্বল। হর্ষে প্রভু কহে,শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন, কলৌ পরম উপায়। আজ থেকে বিশ্ব মানবতার সকল জীবের সেবা, শান্তি ও কল্যাণ কামনায় হিন্দু সম্প্রদায়ের ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম অনুষ্ঠিত হতে যাচ্ছে । বাঘা উপজেলার বাঘা পৌরসভার ১নং ওয়ার্ডের বলিহার সার্বজনীন দুর্গা মন্দিরে এই উৎসবের উদ্বোধন ঘোষনা করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।

 

বুধবার বিকেলে বলিহার মন্দির মাঠে সর্বজনীন বলিহার দুর্গা মন্দির এর ভক্তবৃন্দগণ আনুষ্ঠানিক ভাবে এই মহানাম যজ্ঞানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় বাবু রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।

 

তিনি তাঁর বক্তব্যে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, গণতন্ত্র মানে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা । সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সৈরাচার সরকার দেশ থেকে পালিয়েছে। আমরা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি রেখেছি। কে সংগঠন তৈরি করবে, কে দল তৈরি করবে , এটা সরকারের বিষয় নয়। দেশে এই মূহূর্তে একটি গণতান্ত্রিক সরকার জরুরি, কারণ আমাদের অর্থনৈতিক সংকট দিন দিন প্রকট হচ্ছে। বর্তমানে দেশে গণতান্ত্রিক সরকার নেই বলেই বাণিজ্য খাতে কেউ বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। আমরা চাই সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে এই দেশেকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে।

 

উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু অধ্যাপক বিশ্বনাথ সরকার। এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু রমেশ দত্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য বাবু দেবাশীষ রায় মধু, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিএনপি নেতা আফাজ উদ্দীন, যুবদল নেতা আব্দুস সালাম, শফিকুল ইসলাম শফি,রবিউল ইসলাম রবি প্রমুখ।

সানশাইন/রাজ


প্রকাশিত: February 19, 2025 | সময়: 9:11 pm | Daily Sunshine