, , ।
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে মেহেদী হাসান মিঠু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুনার্মেন্ট উদ্বোধন করেন উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়ার উদ্দীন সরদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য অধ্যক্ষ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ধারা ভাষ্যকার মনিরুজ্জামান মুনির, উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক কাজী আব্দুস সোবহান, উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সভাপতি ইঞ্জিনিয়ার আরাফাত হোসেন শামিম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম ও ইউনুছ আলী।
উত্তরগ্রাম জুনিয়র ফুটবল একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করে। এ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে উত্তরগ্রাম ব্লাড সার্কেল। উদ্বোধনী ম্যাচে মহাদেবপুর ফিউচার ফুটবল একাডেমি ও হাসাইগাড়ী ফুটবল একাদশ অংশগ্রহণ করে।