বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী সৌরভ খান রনিকে (৩০) মারধরের ঘটনায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ভুট্টুকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। পরে ভুট্টুকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।
মোহাম্মদ আলী ভুট্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, হামলার ঘটনায় থানায় দায়ের করা মামলায় তদন্তের স্বার্থে তাকে আটক করে হয়।
এর আগে সৌরভ খান রনিকে মোহাম্মদ আলী ভুট্টুসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা কুপিয়ে গুরুতর জখম করেছে। রবিবার দুপুরে উপজেলার বাকশিমইল ইউনিয়নের মিরপুর বিলে এ হামলার ঘটনা ঘটে। পরে হামলায় আহত যুবদল নেতা সৌরভকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।