সর্বশেষ সংবাদ :

তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট নিয়ামতপুরে বিতরণ

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতার সহধর্মিণী ফরিদা বেগম লিফলেট বিতরণ করেছে।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করেন নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা যুবদলের অন্যতম সদস্য সামাদ সোনার নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব জামান মান্না প্রমুখ।


প্রকাশিত: February 16, 2025 | সময়: 5:16 am | সুমন শেখ