সর্বশেষ সংবাদ :

বাঘায় চুরি যাওয়া মালামাল-সহ দুই পেশাদার চোর আটক

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা থানা পুলিশ চুরি যাওয়া মালামাল-সহ দুই পেশাদার চোরকে আটক করেছেন। মঙ্গলবার (১২ আগষ্ট)রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ১২/০৮/২০২৫ ইং তারিখের বিশেষ অভিযানে বসতবাড়ীতে চুরি মামলার-সহ তদন্তে প্রাপ্ত অভিযুক্ত ও পেশাদার চোর মোঃ দোলচান আলী (৪৮), পিতা- মৃত-হিদা মন্ডল, সাং- থানাপাড়া, আড়ানি এবং চোরের গডফাদার মোঃ হেলাল আলী (৪৫), পিতা- মোঃ সোহম আলী, সাং-চক মোক্তারপুর, চারঘাটকে আটক করা হয়।

আটককৃতদের বাড়ী থেকে পুলিশ চুরি যাওয়া একটি গাড়ীর ব্যাটারী, ঘরের তালা ভাঙতে ব্যবহৃত একটি রড এবং হ্যকচ ব্লেট-সহ দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম আসাদুজ্জামান জানান, আটক কৃতদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে থানায় এনে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: August 13, 2025 | সময়: 5:58 pm | Daily Sunshine

আরও খবর