বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল নওগাঁ জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে চক এনায়েত উচ্চবিদ্যালয় মিলনায়তনে ওলামা দলের কর্মী সভায় এই কমিটি গঠিত হয়।
জেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সিকান্দার আলীকে সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়বাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা ইনামুল হক মাজেদী। কর্মী সভার উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।
অন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জামিল চৌধুরী প্রমুখ।
কর্মী সভা শেষে ঐক্যমত্যের ভিত্তিতে সিকান্দার আলীকে আহ্বায়ক ও কাজী আমিনুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ইনামুল হক মাজেদী।