সর্বশেষ সংবাদ :

বাঘায় বসতবাড়ি ও দোকানে আ*গু*ন : ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে জফির উদ্দিন নামে এক ব্যাক্তির বসত-বাড়িতে তিনটি টিনের ঘর-সহ তার ছেলে আব্দুল জব্বারের একটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে এই অগ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪ টার দিকে বাঘা উপজেলার বাঘা পৌর সভার ৫নং ওয়ার্ডের দক্ষিন গাওপাড়া গ্রামের জফির উদ্দিন এর তিনটি টিনের ঘর-সহ বাড়ি সংলগ্ন তার ছেলে আব্দুল জাব্বারের দোকানে আকষ্মিক ভাবে অগ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটে। এরপর এই আ*গুন বাড়ির তিনটি টিনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই মধ্যে ঘর ও বাড়ির সামনের মুদি দোকানের সকল মালা-মাল পুড়ে ছাই হয়ে যাই। ভুক্তভোগী পরিবারের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অ*গ্নি*কা*ণ্ডের সূত্রপাত হয়েছে।

 

এদিকে বাড়িতে আ*গুন লাগার পর এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎণিক ভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় নগদ টাকা, টিভি, ফ্রিজ, খাট-তোষক ও ফার্নিচার সহ তিনটি ঘর ও দোকানের যাবতীয় জিনিসপত্র পু*ড়ে ছাই হয়ে যাই।

 

বাঘা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, একজন গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের কাছ থেকে মোবাইলে খবর পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের একটি টিম যায়। এরপর আধা ঘন্টা চেষ্টার এক পর্যায় আ*গুন নেভানো সম্ভব হয়।

সানশাইন/রাজ


প্রকাশিত: February 15, 2025 | সময়: 9:20 pm | Daily Sunshine