সর্বশেষ সংবাদ :

তারুণ্যের উৎসব আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ের খেলার ফল

স্পোর্টস রিপোর্টার: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ের নকআউট ভিত্তিক সেমিফাইনাল খেলায় ফাইনালে উঠেছে বগুড়ার সরকারী শাহ সুলতান কলেজ ও নাটোরের লালপুর ডিগ্রী কলেজ। বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় নাটোরের লালপুর ডিগ্রী কলেজ ১-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ কিষ্নগোবিন্দপুর ড্রিগী কলেজকে হারিয়ে ফাইনালে উঠে।
দিনের অন্য খেলায় বগুড়ার সরকারী শাহ সুলতান কলেজ ট্রাইব্রেকারে ৩-১ গোলে পাবনার বেড়া সরকারী কলেজকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালে বগুড়ার সরকারী শাহ সুলতান কলেজ ও নাটোরের লালপুর ডিগ্রী কলেজ অংশ নেবে।


প্রকাশিত: February 14, 2025 | সময়: 7:00 am | সুমন শেখ

আরও খবর