বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে মাছের পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্ব আহত মোটরসাইকেল আরোহী শাহাদত হোসেন সাধু (২৪) ৫দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেছেন। মঙ্গলবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া পারিবারিক গোরাস্থানে দাফন কাজ শেষে হয়েছে। বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এতথ্য নিশ্চিত করেছেন। নিগত শাহাদত হোসেন সাধু বানেশ্বর খুটিপাড়া এলাকার নরুলের ছেলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে শাহাদত হোসেন সাধু ও পাপ্পু নামের দুইজন ইয়ামা কোম্পানীর ফ্রেজার ১৫০সিসি (বান্দরবন ল ১১-০৫৮৯) মোটরসাইকেল নিয়ে বানেশ্বর ট্রাফিক মোড়ের দিকে থেকে পুঠিয়ার দিকে যাওয়ার পথে বানেশ্বর তৈল পাম্পের কাছে পৌছালে অপরাদিক থেকে মাছবাহী একটি মিনি পিআপ (রাজ মেট্রো ন ১১-০৪৫৯) এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই জন সড়কের উপড় পরে গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে পবা (শিবপুরহাট) হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি উদ্ধার করে থানায় নেন। এরপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ৫দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেছেন।