সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত একজন

রকিবুল হাসান, পুঠিয়া:

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে এস,এ কুরিয়ার সার্ভিসের সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপরে সড়ক দুর্ঘটনায় নাটোর গুরুদাসপুরের জোবায়ের (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (৮জানুয়ারি) সন্ধ্যা সাতটার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাজশাহী হইতে নাটোরগামী একটি অজ্ঞাত ট্রাক এর সাথে বিপরীত দিক থেকে আগত একটি মোটরসাইকেল ( ইয়ামাহা, রেজিষ্ট্রেশন নং- নাটোর-হ ১২-৯৯১৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জোবায়ের (৪০) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল বলেন, প্রাথমিকভাবে চিহ্নিত করে ট্রাকটি আটক করেছি। মামলার প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তির লাশ নিতে এখন পর্যন্ত কেউ আসেনি, তবে তার পরিবারের সাথে কথা হয়েছে তারা আসছে।

সানশাইন/রকিবুল/শামি


প্রকাশিত: February 8, 2025 | সময়: 8:36 pm | Daily Sunshine

আরও খবর