, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ৩১ দফা প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে উপজেলা বিএনপি এই প্রচারপত্র বিতরণ করেন। এতে অংশ গ্রহণ করেছেন যুক্তরাজ্য বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বাঘা পৌর এলাকার নারায়নপুর ও বাঘা বাজার এলাকায় এই প্রচারপত্র বিতরণ করা হয়।
এ সময় এক পথসভায় ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা বলেন, স্বাধীনতার পর শেখ মুজিব ক্ষমতায় এসে গণতন্ত্র কবর দিয়ে একদলীয় শাসন (বাকশাল) কায়েম করেছিলেন। ৭৫-এ পট পরিবর্তনের পর দেশ মাতৃকার টানে জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনতার শাসন প্রতিষ্ঠা করেছিলেন। অনুরুপ ভাবে জুলাই-আগস্ট ’২৪ ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার ফ্যা*সি*বা*দি শাসনের বিরুদ্ধে লাখো মানুষ সোচ্চার হলে তিনিও একটি গণ*হ*ত্যা*র মধ্য দিয়ে ভারতে পালিয়ে গেছেন। দেশনেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান জনগণকে ভালোবাসেন বলে শত নিপীড়নের পরেও তারা কখনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি। এখন সময় এসেছে দেশ গড়ার। জাতিকে রক্ষা করতে হলে ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। এ জন্য ঘরে-ঘরে এ বার্তা পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরো বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশা-পাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সম-অধিকার বাস্তবায়ন করা হবে। আর এই দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এর ফলে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ বর্তমান বাঘা পৌর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, যুবদল নেতা তানভীর তুর্য্য সরকার এ ছাড়াও বাঘা উপজেলা ও বাঘা পৌর বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সানশাইন/রাজন