, , ।
সানশাইন ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক ও প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই দুইজনকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৮ জানুয়ারি মুহিবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আর আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে এদিন আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য দিন ঠিক করেছিলেন আদালত।
আবেদনে বলা হয়েঠিল আসামি মুহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি থানার তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। অন্যদিকে আবেদ আলী জীবনের আবেদনে বলা হয়, পল্টন থানার মামলায় গ্রেপ্তাার হয়ে কারাগারে আটক আছেন তিনি। তাকে দুদকের মামলায় গ্রেপ্তার করা প্রয়োজন। এর আগে ৮ জুলাই আবেদ আলীকে এবং ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে আটক করে পুলিশ।