সর্বশেষ সংবাদ :

প্রথম অ্যাসাইনমেন্টে ‘ফেল’ সাব্বির

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের শুরু থেকে বেশ আলোচনায় ছিলেন সাব্বির রহমান। পারটেক্স স্পোর্টিং ক্লাবে নাম লিখানোর পাশাপাশি এবার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কিন্তু তার দলের শুরুটা একদমই ভালো হলো না। রান পাননি সাব্বির নিজেও। তাতে হার দিয়ে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের।
মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। আগে ব্যাটিং করে শাইনপুকুর ৫ উইকেটে ২৯৮ রান করে। জবাব দিতে নেমে পারটেক্স গুটিয়ে যায় মাত্র ২২১ রানে। ৫০ মিনিট ক্রিজে কাটিয়ে সাব্বির ৪৭ বল খেলে মাত্র ২০ রান করেন ৩ বাউন্ডারিতে।
শাইনপুকুরের হয়ে এই ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন অনিক সরকার ও রায়ান রাফসান রহমান। অনিক ৭৮ বলে ৭৭ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। অধিনায়ক রায়ান ৮১ বলে ৮৭ রান করেন ৭ চার ও ৩ ছক্কায়। এছাড়া মিনহাজুল আবেদীন সাব্বির ৩৫ বলে ৩০ এবং জুবায়ের হোসেন ১৪ বলে ৩৯ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শাইনপুকুর তিনশর কাছাকাছি পুঁজি পায়।


প্রকাশিত: March 5, 2025 | সময়: 6:20 am | সুমন শেখ