সর্বশেষ সংবাদ :

মোহনপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা

মোহনপুর সংবাদদাতা: বুধবার বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, যুব কর্মকর্তা সৈয়দ আলী রেজা, আনসার ভিডিপি কর্মকর্তা রাজীব সহ প্রতিটি সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মাদক ও জন নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করা হয়।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:17 am | সুমন শেখ