, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সদ্য মুক্তি প্রাপ্ত বিডিআর সদস্য রেজাউল করিমকে সংবর্ধনা দিয়েছে সাধারণ মানুষ। ২৮ জানুয়ারি মঙ্গলবার উপজেলার বিষ্ণুপুর সরকারী এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিডিআর কল্যান পরিষদের সমন্বয়ক দেলোয়ার হোসেন।
এসময় বক্তব্য রাখেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহাম্মেদ, সাইদুর রহমান বিশিষ্ট সমাজ সেবক, প্রভাষক সাহিনুর ইসলাম (ওয়ান টু) বি এন পি কর্মী মানিক।
বক্তাদের বক্তব্যে জানা যায় ২০০৯ সালে ২৫, ২৬ ফেরুয়ারি ঢাকা পিলখানা বিডিআর হত্যাকান্ডে বিভিন্ন মেয়াদে ১৮৫২০ জনকে অভিযুক্ত করা হয়। ৫৪ জন সদস্য বীনা চিকিৎসায় মারা যান। হাই কোর্টের সাজার বিবরনে জানানো হয়েছে, মৃত্যুদন্ড ১৩৯ জন, আজীবন সাজা পেয়েছে ১৮৫ জন, ১৩ বৎসরের সাজা ২জন, ১০ বৎসর ১৯৬, ৭বৎসর ১২, তিন বৎসর ১৬ এবং ১বৎসর এর সাজা হয়েছে ২ জনের।
মোট খালাস পেয়েছে ২৮৩ জন। অব্যাহতি পেয়েছে ১৫ জন। ১৯ জানুয়ারি ২৫ মোট জমিনে পেয়েছে ২৫৬ জন। কারাগার থেকে মুক্তি পেয়েছে ১৭৮ জন। ১৭৮ জনের মধ্যে আধাইপুর ইউপির রসূলপুর নিবাসী মৃত আব্দুল গফুরের ছেলে রেজাউল কবির বিষ্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বৎসর কারাভোগের পর ২৩ জানুয়ারি ২৫ মুক্ত হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন ১৬ বৎসরে আমি আমার স্ত্রীকে হারিয়েছি, বাবা, মাকে হারিয়ে আর্থিক ভাবে নিশ্ব হয়ে বাড়ী ফিরেছি। আমি এখন দিশেহারা।