, , ।
পুঠিয়া প্রতিনিধি: গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ থেকে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে আসা বনভোজনের ছাত্রদের সাথে স্থানীয় এক অটো চালকের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে তিন জন ছাত্র আহত হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেছেন পুঠিয়া অফিসার ইনচার্জ কবির হোসেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সোয় ২ টার সময় রাজশাহীর পুঠিয়া থানাধীন অবস্থিত রাজবাড়ীতে এলাকায়।
স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহতরা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ গ্রামের মজিদুলের ছেলে ওমর ফারুক (১৮), আনিসুল ইসলাম ছেলে শিশির (১৮) ও সাখাওয়াত ছেলে বেলাল (১৯)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টার সময় রাজশাহীর পুঠিয়া থানাধীন অবস্থিত রাজবাড়ীতে এলাকায় বনভোজনে আসেন, গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা।
আগত ছাত্র-ছাত্রী রাজবাড়ীর সামনে এসে বাস থেকে নামার সময় একটি অটোবাইকের সাথে একটি ছাত্রের ধাক্কা লাগে। এই বিষয় নিয়ে অটোবাইকের ড্রাইভার পুঠিয়া থানার কান্দ্রা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে মাসুমের (৪০) সাথে ছাত্রদের সাথে কথা কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয়। এতে তিন জন আহত হয়।
স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিকদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে থানা পুলিশ ঘনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন।