সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ

বাগাতিপাড়া প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় যুব ও উদ্যোক্তা সমাবেশ এবং পণ্য প্রদর্শনী করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) সুরাইয়া মমতাজ সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুগে যুগে এদেশের যুবরাই দেশের সংকটে উত্তরনে কাজ করেছে। যুবরাই শক্তি যুবরাই আমাদের মনোবল। দেশকে মাদকমুক্ত, সন্ত্রাসী, চাদাবাজি মুক্ত করতে যুবরাই এগিয়ে এলে বাংলাদেশ বদলে যাবে, কল্যানমুখি রাষ্ট্রে পরিণত হবে।
এ সময় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও ‘ক্যাব’ সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু সহ ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দ এবং শতাধিক যুবক ও নারী উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 24, 2025 | সময়: 3:57 am | সুমন শেখ