সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় বনভোজনে আসা ছাত্রদের সাথে অটোচালকের সং*ঘ*র্ষ; আ*হ*ত ৩

পুঠিয়া প্রতিনিধি:

গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ থেকে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে বনভোজন করতে আসা ছাত্রদের সাথে স্থানীয় এক অটোচালকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন ছাত্র আ*হত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) দুপুর ২টা ২৫ মিনিটে রাজশাহীর পুঠিয়া থানাধীন রাজবাড়ী এলাকায়। স্থানীয়রা আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

 

আহতরা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ গ্রামের মজিদুলের ছেলে মো. ওমর ফারুক (১৮), আনিসুল ইসলামের ছেলে মো. শিশির (১৮) এবং সাখাওয়াতের ছেলে মো. বেলাল (১৯)।

 

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা বনভোজনের উদ্দেশ্যে রাজবাড়ীতে আসে। রাজবাড়ীর সামনে বাস থেকে নামার সময় একটি অটোবাইকের সঙ্গে এক ছাত্রের ধাক্কা লাগে।

 

এ নিয়ে অটোচালক পুঠিয়া থানার কান্দ্রা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে মো. মাসুম (৪০)-এর সাথে ছাত্রদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন ছাত্র আ*হত হন।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সানশাইন/মেহেদী হাসান/রাজ


প্রকাশিত: January 23, 2025 | সময়: 9:56 pm | Daily Sunshine

আরও খবর