, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটায় গোদাগাড়ী পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহিশালবাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৩নং ওয়ার্ল্ড বিএনপি’র সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর শরিফ উদ্দিন বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন।
আওয়ামী সরকার থাকাকালীন বিএনপি নেতাকর্মীরা এলাকায় থাকতে পারেনি। নেতাকর্মীদের নামে বিভিন্ন ভাবে মামলা হামলা করে বাড়ি ছাড়া করেছিল।
তিনি আরও বলেন, আগামীতে দেশের সাধারণ আমজনতার ভোটের মাধ্যমে বিএনপির নেতৃত্বে জনগণের সরকার গঠন করবে, তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানান।
তিনি বলেন, বিএনপিতে কোনো মাদক গডফাদারের জায়গা হবে না। যেসব দুষ্কৃতকারী ও মাদক কারবারিরা রাজনৈতিক দলকে আত্মরক্ষার ঢাল হিসাবে ব্যবহার করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, হানিফ আলী সভাপতি দুই নাম্বার ওয়ার্ড, বিশেষ অতিথি আনোয়ারুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র পৌরসভা, গোলাম কিবরিয়া রুল পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি গোদাগাড়ী পৌরসভা, মাহবুবুর রহমান বিপ্লব আহ্বায়ক গোদাগাড়ী পৌর যুবদল, আসাদুজ্জামান মিলন সভাপতি ডাইং পাড়া বণিক সমিতি, অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুল হক সভাপতি এক নাম্বার ওয়ার্ড বিএনপি, হুমায়ুন কবির মুকুল, মোহাম্মদ নুর বক্স,ইয়ার আলী খান ও মেশের আলী মাষ্টার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।