সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা : আট দিনেও আসামী গ্রেপ্তার না হবার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবারো ছাত্রদলের সাবেক নেতা আনিন নাইম (৩২) কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠলেও এ ঘটনায় গত ৮ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে।
বুধবার বিকেলে উপজেলা, পৌর ও আদিনা কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর এলাকার ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ইসলামী ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় আহত ছাত্রদল নেতার পিতা আরিফ উদ্দিন ও ভাই রুবেল হক নাইমকে হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
ঘটনার ৮ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় নেতারা আওয়ামী দুঃশাসনের ১৫ বছরে নির্যাতিত হবার পর স্বাধীন দেশেও নেতাকর্মীরা নির্যাতিত হওয়ায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক ইউসুফ রাজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিমুল, পৌর যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক হেলিম ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইখলাসুর রহমান পলাশ। এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় পূর্ব শত্রতার জেরে দুর্বৃত্তরা নাইমকে কুপিয়ে আহত করে। সন্ত্রাসীরা এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্ক্সে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ঢাকার নিউরো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় আহতের বড় ভাই রুবেল হক গত ১৫ জানুয়ারি মামলার বাদি হয়ে এজাহার নামীয় ৪ জন এবং অজ্ঞাত ৮-১০ কে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে।পুলিশ আসামী ধরতে তৎপর রয়েছে। আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এলাকায় আধিপাত্য বিস্তারের জেরে গত ১৪ সেপ্টেম্বর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মেহেদী হাসান দিপু (৩২) এবং একই এলাকার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল (২৯) আলীকে এক বন্ধুর মাধ্যমে ডেকে কালোপুর এলাকায় দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসী।
এর চার মাসের মাথায় ১৪ জানুয়ারি দিবাগত রাতে নাইম মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার সময় বাররশিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে মাথা ও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।


প্রকাশিত: January 23, 2025 | সময়: 7:22 am | সুমন শেখ

আরও খবর