, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অবৈধ ভুটভুটির চাপায় এক যুবকের মৃত্যু ঘটেছে। রবিবার বিকাল ৪টায় উপজেলার মিঠাপুর ইউপির খোকসা গ্রামের আমিনুল ইসলাম রাহুল (১৮) রাস্তা দিয়ে হেটে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায় মিঠাপুর ইউপির কলেজ রোডের ইট ভাটাই কাজ করে বাড়ী ফিরছিল। এসময় পিছন দিক থেকে একটি দ্রুত বেগে আশা অবৈধ ভুটভুটি চাপাদিলে ঘটনার স্থলে মুত্যু ঘটে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী বলেন খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করা হয়েছে।