, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে জামায়াত কর্মীকে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নলডাঙ্গা থানার সামনে রাস্তায় নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাধনগর বিএনপির ছাত্রদলের সন্ত্রাসী জামায়াত কর্মী হাফেজ ইউসুফ আলীকে মারপিট করে জখম করে। তারা আরো বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা না করলে পরিস্থিতি হবে ভয়াবহ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন, নলডাঙ্গা পৌর নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রব, নলডাঙ্গা জামায়াতের রোকন সদস্য, জিয়াদুল ইসলাম, মাওলানা আবু নওশাদ নোমানী, হাফেজ আশরাফুল ইসলাম, মামুনুর রশীদ মোল্লা, সাইফুল ইসলাম সহ জামায়াত শিবিরের দুই শতাধিক নেতাকর্মী।