সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সিদরাতুল মুনতাহা ওই গ্রামের ঔষধ ব্যবসায়ী আব্দুস সালামের মেয়ে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির সামনেই খেলা করছিলো শিশু মুনতাহা। কিন্তু হঠাৎ করে মুনতাহা সকলের চোখের আড়ালে চলে গেলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। প্রতিবেশীদের বাড়ীতে তল্লশী চালিয়ে তাকে না পেয়ে বাড়ির সামনে রাস্তার ওপারে পুকুরে উকি দিলে পট পানার মধ্যে মুনতাহার পা দেখে চিৎকার করে ওঠেন তার মা।
পরে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে শিশু মুনতাহাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


প্রকাশিত: January 13, 2025 | সময়: 7:18 am | সুমন শেখ