বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার পুর্ব ধোপাপাড়া গ্রামে আরজান বেগম (৬৭) নামের এক বৃদ্ধা বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত আরজান বেগম উপজেলার পুর্ব ধোপাপাড়া গ্রামের মনির সরদার স্ত্রী।
শনিবার (৪ জানুয়ারি) সকালে নিহত আরজান েেবগম জড়ো হওয়া বাসার বিদ্যুৎ বিল দেয়ার জন্য কথা বললে তার ছেলের স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে বেলা ১১টার দিকে বাসায় থাকা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। নাতি-নাতনি ও ছেলেরা মিলে তাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, বিষ খাওয়ার একটি ঘটনা শুনেছি, সেখানে আমার অফিসার পাঠিয়েছি। লাশ এখনো রাজশাহী থেকে তাদের বাসায় আসেনি। দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।