বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ও পায়রা উড়িয়ে দলীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে বক্তারা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রদল গঠনের গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরেন। সেইসাথে বিএনপি’র হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষে বাটার মোড় থেকে নেতৃবৃন্দ বর্নাঢ্য র্যালি বের করেন। র্যালি নিয়ে সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার জিরো পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে শেষ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালিতে সভাপতিত্ব করেন রাজমাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ এর সঞ্চালনায় উদ্বোধনীতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা।
আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর জাসাস এন সদস্য সচিব সেলিম রেজা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক কাজল ও সদস্য সচিব মিলন, মাহনগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক ও সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিনসহ ছাত্রদলের বিভিন্ন থানা, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনভর বিভিন্ন কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে ছাত্রদল। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর:
মান্দা: নওগাঁর মান্দায় কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে কৃষি ব্যাংকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন প্রধান অতিথি ছিলেন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, মাইনুল ইসলাম, কামরুল ইসলাম ও আকিব জাওয়াদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য তাহমিদ হোসেন অর্নব, উত্তরা কলেজ ছাত্রদলের আহবায়ক লিটন হোসেন প্রমুখ। শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
নওগাঁ: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা নেতৃতে যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিষ্ঠা-বার্ষিকীর র্যালিতে অংশগ্রহণ করেন।
এসময় র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, শফিউল ইসলাম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম আজম টুটুল, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিনসহ অন্যান্যরা।
সাপাহার: জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলা ছাত্রদল দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি এবং বেলা ১১টায় জিরো পয়েন্টে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপাহার থানা জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের চলমান পরিস্থিতি ও পলাতক সৈরাচারী হাসিনা সরকারের শাসনামলের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য প্রদান করেন সাপাহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোকলেছুর রহমান মুকুল, আব্দুল্লাহ আনছারী, সাপাহার যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আক্কাস আলী।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রিফাত, যুগ্মআহবায়ক রেজওয়ান, সাঈদ, সেলিম, আকতারুল, মাসুদ ও সদস্যসচিব হাসান প্রমুখ। এসময় পুরো জিরো পয়েন্ট এলাকা অসংখ্য বিএনপির নেতা কর্মী ও ছাত্রদলের নেতা কর্মীদের উপস্থিতিতে সরগরম ছিল।
গোদাগাড়ী: নানা আয়োজনের মধ্যে দিয়ে গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল আটটায় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল তিনটায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে স্বাধীন চত্বর দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার সাবেক ছাত্র নেতাদের মিলনমেলায় পরিণত হয়।
র্যালি শেষে জেলা ছাত্রদলের যুগ্ম ও উপজেলা আহবায়ক বেদর উদ্দিন (বিদ্যুৎ) এর সভাপতিত্বে ও উপজেলা আহ্বায়ক কাউসার আলী ও সদস্য সচিব হৃদয় খান (বকুল) এর সঞ্চালনায় আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন, প্রধান বক্তা মোহাম্মদ রুহুল আমিন আহবায়ক গোদাগাড়ী পৌর ছাত্রদল,বিশেষ আলোচক দেলোয়ার হোসেন আহবায়ক কাকনহাট পৌর ছাত্রদল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। স্বদেশের মুক্তির পতাকাবাহী সংগঠন, জুলাই বিপ্লবসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে অন্যতম অগ্রদূত হচ্ছে ছাত্রদল।
জয়পুরহাট: জয়পুরহাটে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রাম, গৌরব ও সাফল্যের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সকালে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের ভেতরে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান। অন্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন কৃষকদলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন। পরে শহরের স্থানীয় শহীদ ডাক্তার কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।