, , ।
স্টাফ রিপোর্টোর, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া ছিন্নমূল মানুষের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ নিয়ে গত ৫ দিনে তিনি শিবগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরন করেন। এর আগে বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
এসময় আরও ছিলেন, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবীব, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম (আর্মি), সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, শফিক আহমেদ, হাবিবুর রহমানসহ অন্যরা।
এদিকে চলতি শীত মৌসুমে সরকারী বেসরকারী উদ্যোগে কেউ শীতবস্ত্র বিতরণ না করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবন্ধী মিজান জানান, চলতি মৌসুমে এত শীত পড়ার পরেও কেউ এগিয়ে আসেনি। এত শীতে কষ্ট পাবার পরেও কেউ খেয়াল রাখেনি।আজ আমি একটা কম্বল পেয়েছি। এ সময় তিনি শীতবস্ত্র পাওয়ায় আনন্দ প্রকাশ করেন।
বিএনপি নেতা সাদিকুল ইসলাম জানান, আমার গ্রামের লোকজন শীতে কাঁপছে। শীতের বেশিরভাগ অংশ পার হয়ে গেলেও কেউ এসব দরিদ্রদের পাশে দাঁড়াইনি তাই আমি বিবেকের তাড়নায় দরিদ্রদের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তার জন্য দোয়া চেয়ে দরিদ্রদের মুখে হাসি ফোটাতে আমার এ আয়োজন। তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য।