সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার দাঁড়িয়াগাথী ডা. আশরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের ব্যবস্থাপনায় স্থানীয় আবু সাঈদ চৌধুরীর আয়োজনে সোমবার সকাল ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ৬০৯ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের চিকিৎসক ডা. আবুল কালাম আজাদের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট মেডেক্যাল টিম এ চিকিৎসা প্রদান করেন। মেডিক্যাল টিমের সদস্য ও প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান জানান, এসব রোগীদের মধ্য থেকে চোখের ছানি অপারেশনের জন্য ১৪৫ জন রোগীকে বাছাই করা হয়েছে।
তাদেরকে অতিদ্রুত বিনা খরচে দিনাজপুর নিয়ে চিকিৎসা প্রদান করা হবে। আন্ধেরী হিলফে বন জার্মানী একটি সংস্থার অর্থায়নে এ চক্ষু চিকিৎসা প্রদান করা হয় বলে জানা যায়।


প্রকাশিত: December 31, 2024 | সময়: 7:20 am | সুমন শেখ

আরও খবর