সর্বশেষ সংবাদ :

বাগমারা নারী সমাবেশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন।
বাগমারা গণিপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আতাউর রহমান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ্ । অন্ষ্ঠুানে আরও বক্তৃতা করেন, গণিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, গণিপুর ইউপি সদস্য ইনতাজ আলী ও সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বিবি।
অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার আইনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। নারী সমাবেশ শেষে একই স্থানে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।


প্রকাশিত: February 21, 2025 | সময়: 5:13 am | সুমন শেখ

আরও খবর