সর্বশেষ সংবাদ :

রাণীনগরে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনার বীজ তুলে দেন।
এ সময় ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ২ কেজি করে বীজ পাবেন।


প্রকাশিত: December 5, 2024 | সময়: 7:26 am | সুমন শেখ