সর্বশেষ সংবাদ :

রাবিতে আটক হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা। তাকে ছাত্রদলের দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক।

আটককৃত ছাত্রলীগ নেতার হলেন ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। তিনি সার্টিফিকেট উত্তোলনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।

জানা যায়, গতকাল রাতে জিয়া হলের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্তৃক মারধর করা হয় তাকে। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাত্রলীগ নেতাকে মতিহার থানায় নিয়ে আসেন। বর্তমানে তাকে মতিহার থানা হাজতে রাখা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ছাত্রদলের দায়ের করা মামলায় এক ছাত্রলীগ নেতাকে সকালে আটক করা হয়েছে। সে বর্তমানে মতিহার থানার হাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সানশাইন / শামি


প্রকাশিত: November 30, 2024 | সময়: 3:13 pm | Daily Sunshine