, , ।
সানশাইন ডেস্ক: বিডিআর বি*দ্রো*হে*র পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে দাবিতে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মা*ন*ব*ব*ন্ধ*ন করেছে সাবেক বিডিআর’র চাকুরিচ্যুত সদস্যরা।
আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে এই মা*ন*ব*ব*ন্ধ*ন কর্ম*সূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিডিআর বি*দ্রো*হে*র পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধান-সহ বৈ*ষ*ম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, সুশিল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয়েছে মা*ন*ব*ব*ন্ধ*ন কর্ম*সূচি থেকে।
মা*ন*ব*ব*ন্ধ*নে অংশ-গ্ৰহণকারীরা তাদের বক্তব্যে বলেন, “২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষ*ড়*য*ন্ত্রে*র কারনে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হ*ত্যা*কা*ন্ডে*র দায়ভার নির্দোশ বিডিআর জোয়ানদের উপর দায় দেওয়া হয়েছে। সংগঠিত মিথ্যা বিডিআর বি*দ্রো*হে*র দায়ে জেল জুলুমের অত্যা*চার-সহ চাকুরিচ্যুত হওয়া সদস্যরা বিগত পনের বছর ধরে চরম আর্থিক অভাব অনটন আর ধারদেনার বেড়াজালে খুব কষ্টে দিন কাটাচ্ছে।”
মা*ন*ব*ব*ন্ধ*নে বক্তারা আরও বলেন, “সমস্ত বাংলাদেশব্যাপী ক্ষতিগ্রস্থ সকল বিডিআর সদস্যদের উপর জোড়পূর্বক মিথ্যা ভাবে চাপিয়ে দেয়া বিদ্রোহের কলঙ্ককে তুলে নিয়ে পুনরায় সীমান্তরক্ষাকারি বাহিনী (বিজিবি) তে যোগদান করার সুযোগ দিতে হবে।”
এই সময় তারা গর্বের সাথে বলেন, দাবী দীর্ঘ ১৫ বছর যাবত সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থি কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। বিডিআর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে দীর্ঘ ১৫ বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় আজও রয়েছে।#