, , ।
তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী সহ চার বহিরাগত কে মাদক সেবন অবস্থায় আটক করে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। আটককৃত চার বহিরাগতরা হলেন সিয়াম চৌধুরী ( ১৯), আশিকুল ইসলাম সৈকত ( ১৯), শুভ ( ১৯) এবং আরিনা ( ২০)। তাদের সবার বাসা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নবীনবাগ এলাকায়।
বুধবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনের পাশ থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়।সেইসাথে কিছু পরিমাণ গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় তাদের থেকে।তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব স্যারকে জিজ্ঞেস করা হলে,তিনি বলেন,” আমরা ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য প্রক্টরিয়াল বডি মিলে ক্যাম্পাসে হাঁটছিলাম। এসময় আমরা তাদেরকে উপাচার্যের বাসভবনের পাশে স্কুলের ওইখানে তাদের দেখতে পাই। আমরা মনে করেছিলাম তারা হয়তো এমনি বসে আছে। কিন্তু তাদের কাছে যেয়ে তাদের মাদক সহ দেখা যায়। ”
তিনি আরও বলেন,”যেহেতু তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে সেহেতু তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকিটা তারা দেখবে। এখন থেকে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। ”
উল্লেখ্য, তারা রাত আনুমানিক ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্কুল ভাবনের পাশে বসে গাঁজা সেবন করছিলেন।এসময় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য,প্রতিদিনের ন্যায়, প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসে হাটাহাটি করছিল তখন তাদেরকে আটক করেন।