বশেমুরবিপ্রবির নতুন প্রক্টরিয়াল বডির নিয়োগ

তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি :

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মঙ্গলবার (১৯নভেম্বর) ড.আরিফুজ্জামান রাজিবকে প্রক্টর করে ৬ সদস্য বিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডির নিয়োগ প্রকাশ করা হয়েছে। অদ্য সন্ধ্যা ৫.৩০ মিনিটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিবকে এবং সহকারী প্রক্টর হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আইরিন পারভিন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব মো. আসিফ খালেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মো. গোলাম সারোয়ার ও ইতিহাস বিভাগের প্রভাষক জনাব মুজাহিদুল ইসলাম প্রভাষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন,”বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশে থাকার অনুরোধ করছি এবং সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।”

এছাড়াও বিজ্ঞপ্তিতে পূর্বের প্রক্টরিয়াল বডির সকল সদস্যকে তাঁদের দায়িত্ব যধাযথভাবে পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ধনবাদ জ্ঞাপন করেন।

সানশাইন / রাকিবুল /শামি


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪ | সময়: ১:০২ অপরাহ্ণ | Daily Sunshine